দশঘর গ্রামের উত্তরের রাস্তা সংস্কারের পরেও মানুষ চলাচলের অনুপযোগী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৬:৫৩,অপরাহ্ন ২৮ মে ২০২০ | সংবাদটি ৪৭৩ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের রাস্তার সংস্কার হয়েছিল কয়েকমাস পূর্বে৷ কিন্তু বর্তমানে রাস্তাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জরাজীর্ণ এই রাস্তাটির অনুমোদন ছিল ১০০০ ফিট।কিন্তু রাস্তাটি হয়েছে ৫০০ ফিট বলে জানা গেছে। এ ব্যাপারে রাস্তাটির উন্নয়ন কাজের দৃষ্টি আকর্ষণ করার জন্য এলাকার বেশ কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্কারের দাবি জানিয়ে আসছেন।
;এর উদাহরণ হিসেবে রাস্তার সংস্কারে দাবি জানালেন দশঘর গ্রামের এক যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা।
যিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি তার ফেইসবুক পোস্টে জানান- কতিপয় কিছু ব্যক্তি মিলে রাস্তাটির কাজের সময় ১০০০ ফিট থেকে ৫০০ ফিটে নিয়ে আসে।
;তারপর রাস্তাটি কয়েকমাস পর ভাঙ্গা শুরু করে৷ এজন্য তিনি বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান, সহ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর দৃষ্টি এবং এর উন্নয়নের দাবি জানিয়েছেন।









