বিশ্বনাথে পুলিশ কর্মকর্তার স্ত্রী সহ এক দিনমজুর করোনা আক্রান্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৯:২৯,অপরাহ্ন ২৮ মে ২০২০ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক দিনমজুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন- বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তীর স্ত্রী পিংকি চক্রবর্তী ও উপজেলার আমতৈল গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান।
এই নিয়ে বিশ্বনাথ উপজেলায় মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হলেন।
এদের মধ্যে ২৭ জনই পুলিশ সদস্য।
আক্রান্তদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।









