শেখঘাটে বাসাতে ঢুকে সন্ত্রাসী হামলা নগদ অর্থ, মোবাইল মালামাল লুটপাট
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:২৭:০১,অপরাহ্ন ২৯ মে ২০২০ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
টাইম সিলেট ডেস্ক:সিলেটের শেখঘাটের এক বাসাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলা সহ তিন জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় শহরের ভিরু মিয়া কলোনিতে বসবাসকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসী শিমুল আহমদের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসীদের সাথে নিয়ে দেশিও অশ্র সহ
শেখঘাট ভাঙ্গা টিকরপাড়া রজনী গন্ধা ২নং বাসায় ঢুকে সে নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে কিছু হঠাৎ করে হামলা করে।
হামলায়, আপন দুই ভাই, রেজাউল করিম শিপু, ইয়াজুল করিম অপু, মাথা মাকসুদা আক্তার শিল্পি মারাত্বক আহত হন।
বাসায় ব্যপকভাবে ভাঙচুর করা হয়েছে, যাওয়ার সময় সন্ত্রাসীরা বাসা থেকে নগত টাকা, মোবাইল, বিভিন্ন মুল্যবান জিনিসপত্রও নিয়ে যায় বলে আহতরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করছেন, এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









