প্রধানমন্ত্রী তহবিলের অনুদান পেয়েছে বিশ্বনাথ উপজেলার ৫শ ১৭টি মসজিদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২০:০৭,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ৩৯০ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিলের অনুদান পেয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫শ ১৭টি মসজিদ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে উপজেলার ৮ টি ইউনিয়নের ওই মসজিদগুলো ৫ হাজার টাকা করে ২৫ লাখ ৮৫ হাজার টাকা।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিকভাবে ওই অনুদান বিতরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উদ্ভোধনি অনুষ্টানে সদর ইউনিয়নের ৮৩টি মসজিদ কর্তৃপক্ষের হাতে ৪ লাখ ১৫ হাজার টাকার পৃথক চেক তুলে দেয়া হয়।
সংক্রমণ প্রতিরোধে, স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের তালিকাভুক্ত মসজিদ গুলোতে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পংকি খান, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা ছায়েদ মিয়া ও ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বনাথ উপজেলা নেতৃবৃন্দ।









