রাস্তায় চলাচলের অনুপযোগী; সংবাদ প্রকাশের পর পরিদর্শন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১০:১২,অপরাহ্ন ০৩ জুন ২০২০ | সংবাদটি ৮৬৪ বার পঠিত
আনহা বিন সাইদ বিশ্বনাথ প্রতিনিধি ঃঃসম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের রাস্তার সংস্কার হয়েছিল কয়েকমাস পূর্বে৷ কিন্তু বর্তমানে রাস্তাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে
বিষয়টি নজরে আসে স্থানীয় এক ছাত্রনেতার।
গত ২৮ মে তিনি এ প্রতিবেদককে এবিষয়ে অবগত করেন। পরে টাইম সিলেট বিশ্বনাথ প্রতিনিধি সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
, বিশ্বনাথ উপজেলা দশঘর গ্রামের উতত্তরের রাস্তা সংস্কারের পর চলাচলের অনুপযোগী, শিরোনামে টাইম সিলেট; ডটকম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান এস এম নুনু মিয়া দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুনু মিয়া সহ এলাকার মুরব্বিয়ানদের নিয়ে, ১জুন রাস্তাটি পরিদর্শন করেন ।









