ছাতকের বিভিন্ন হাট বাজারে ইউএনও’র মোবাইল কোর্ট, গণসচেতনতামূলক প্রচারণা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৫৯,অপরাহ্ন ০৭ জুন ২০২০ | সংবাদটি ৪৭৬ বার পঠিত
ডেস্ক নিউজঃ
ছাতকের বিভিন্ন হাটে করোনা সংক্রমন রোধে গণসচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল। শনিবার বিকালে ছাতক পৌর শহর সহ গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, ধারনবাজার ও জালালপুর পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা করেন তারা। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন এলাকার ৯ জন পথচারীর কাছ থেকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেন। নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে গোবিন্দগঞ্জ বাজারের ৩ টি দোকান থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আদায় করা হয়। তারা সবাইকে হাটবাজার ও পয়েন্টে সমবেত না হতে এবং চলাফেরার সময় সবাইকে মুখে মাস্ক ব্যবহার করতে বলেছেন। এদিকে রাস্তা ও হাটের বেশ কিছু লোকজনের মধ্যে তারা মাস্কও বিতরণ করেছেন।









