বালাগঞ্জের পশ্চিম ইছাপুরের প্রবীণ মুরব্বি কালা মিয়ার ইন্তেকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪২:৫৩,অপরাহ্ন ০৭ জুন ২০২০ | সংবাদটি ৮২০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পশ্চিম ইছাপুরের প্রবীণ মুরব্বি আলহাজ্ব কালা মিয়া (লন্ডনী) গতকাল শনিবার বিকাল ৫ ঘটিকার সময় সিলেট নুরজাহান ক্লিনিকে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি স্ত্রীরী, ৫ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ রবিবার
(৭ জুন) বেলা ২ ঘটিকায়র সময় পশ্চিম ইছাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর ও মৌলভীবাজার মা-মনি প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল আওয়াল সোহেল।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।









