বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি এম্বুলেন্স গাড়ি পরিত্যক্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৫১,অপরাহ্ন ০৭ জুন ২০২০ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
আনহার বিন সাইদ
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি এক কোটি টাকা মূল্যের এম্বুলেন্স গাড়ি পরিত্যক্ত।আজ সরজমিনে গিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন উপজেলার কাদিপুরে স্বাস্থ্য; কমপ্লেক্সের; রুগি বহনকারী তিনটি এম্বুলেন্স গাড়ী অবহেলা অযত্নে পুরাতন বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয় দায়িত্বরত চিকিৎসক এর সাথে আলাপ করতে চাইলে তিনি এ বিষয় মন্তব্য করতে অপারগতা; প্রকাশ করেন।
; এ সময় জরুরি বিভাগের রোগিরা ক্ষোব্ধ হয়ে নানা অনিয়মের বিষয় অভিযোগ করেন,পরিতেক্ত গাড়ির বিষয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তার সহকারী আব্দুল আমিন বলেন স্যার; হোম কোয়ারেন্টাইনে আছেন পরে কথা বলবেন।
আর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে সিলেট যখন রেড জোন তখন অন্যান সরকারী হাসপাতাল গুলোর চাইতেও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি করুন অার তার গাড়ি গুলো ব্যবহারের অযোগ্য যাহা দেখার কেউ নেই।









