ওসমানীর ল্যাবে ৫০ জন করোনা পজিটিভ

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৪২,অপরাহ্ন ০৯ জুন ২০২০ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার (৯ জুন) ওসমানীর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫০টি পজেটিভ আসে।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার অধিবাসী বেশি। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।’
নতুন ৫০ জনসহ সিলেট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। আর সিলেট বিভাগে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬৭৮ জনের।








