ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবাধে কাটা হচ্ছে টিলা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৪৮,অপরাহ্ন ১০ জুন ২০২০ | সংবাদটি ৩৪৫ বার পঠিতফেঞ্চুগঞ্জ উপজেলায় অবাধে কাটা হচ্ছে টিলা। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিনের ধারন মির্জাপুর গ্রামের অবাধে কাটা হচ্ছে টিলা।স্থানীয় লোকেরা অভিযোগ করে বলেন,৩নং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিন লাল মিয়ার নেতৃত্বে ক্রয় বিক্রয় হচ্ছে টিলার মাটি এবং বিভিন্ন জায়গা ভরাট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্চুক এক জন বলেন,লাল মেম্বার নিজেকে লালমাটি কাটার উস্তাদ বলে দাবী করেন।উনার ভয়ে এলাকার মানুষ মূখ খোলতে ভয় পায় উনি জামায়াতে নেতা বলে। আইন ১৯৯৫ সালের ৬(খ) ধারা অনুযায়ী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান টিলা/পাহাড় কর্তন বা সমতল করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়।
সরজনে গিয়ে দেখা য়ায় টিলার ২০ থেকে ৩০ ফুট খাড়া ভাবে কাটা হচ্ছে এবং প্রস্থ প্রায় ৪০ ফুট এবং পাওয়ার ট্রিলার ব্যবহার করে ধারন প্রাইমারি স্কুলে পিছনে জমি বরাট করা হচ্ছে। টিলার উপরের মালিক ফরিদ মহুরী বলেন বারবার বলার পরও লাল মিয়া তাদে ভাইসহ
লাল মেম্বার তার ভাই ও তাদের সঙ্গপাঙ্গরা টিলা কাটছে ।আমি অসহায় আমার গাছে পালা পড়ে যাচ্ছে ।আমি বিপদের সম্মূখীন।এসব খোজ নিতে জালাল উদ্দিন লাল মেম্বারকে বারবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।









