বিছনাকান্দিতে খাসিয়ার গুলিতে যুবক নিহত

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:৫৭,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ৪১৫ বার পঠিতসিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে মন্টু মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক বিছনাকান্দি এলাকার কুলুমছড়ার পাড় গ্রামের আকবর আলীর ছেলে।
বুধবার (১০ জুন) সকাল ১১ টার দিকে বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।
স্খানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া সীমান্ত অতিক্রম করে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ে একটি ফল বাগানে ঢুকে পড়েন। এসময় চোর সন্দেহে তাকে গুলি করে হত্যা করে খাসিয়ারা। পরে মরদেহ সীমান্ত এলাকায় ফেলে যায়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ জানান, স্থানীয় সূত্রে খব্র পেয়ে বিকেলে মন্টু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।









