বালাগঞ্জের নতুন করে তিনজন করোনায় আক্রান্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৫৩,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ৬৮২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় নতুন করে আরো তিন ব্যক্তি করোনায় শনাক্তের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ এম শাহরিয়ার।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকার আইইডিসিআর’র ল্যাব থেকে ৩ জনের করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে। গত ৩ জুন তারা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেছিলেন।
আক্রান্তদের মধ্যে, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (৩০) ও এমএলএস (৩২)। অন্যজন হলেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (৩০)। তিনি উপজেলা সদরের ভোটার ও বসবাস করলেও তার বাড়ি পাশ্ববর্তী ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আক্রান্ত ৩ জনই পুরুষ।
এনিয়ে বালাগঞ্জে করোনা আক্রান্তেরদের সংখ্যা ৬ জনে দাড়ালো।









