মোগলাবাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৫১,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ৪২৬ বার পঠিতসিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের (শিববাড়ী বাজারের সন্নিকট) ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত আনুমানিক ৪০ বছর বয়সী ওই অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ।
মৃত ব্যক্তির পরনে গ্যাবাডিন প্যান্ট এবং গায়ে চেক হাফ হাতা শার্ট ছিল। শার্টের পকেটে এনরিল স্প্রে, ম্যাক্সিমা-৪০ ও ডিমিলিন ট্যাবলেট পাওয়া গেছে।
মৃতদেহটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
এখন পর্যন্ত অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য মোগলাবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগের নম্বর ০১৭১৩৩৭৫৪১৯, ০১৭১৫১২৮৮৯০ ও ০১৭৯১-১১১৩৪৯।









