সামাজিক সংগঠন “শেড ট্রাস্ট”এর আত্মপ্রকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০১:৪৯,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৫১০ বার পঠিতসামাজিক সংগঠন “শেড ট্রাস্ট”এর আত্মপ্রকাশ
সিলেটে একঝাঁক তরুণদের নিয়ে শেড ট্রাস্ট নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার (১০ জুন) সিলেটে অনুষ্টিকভাবে এই সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাসউদ খাঁন-কে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুন্তাসির আলী, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ মাশুক,ভাইস চেয়ারম্যান আরশ আলী গণী,ভাইস চেয়ারম্যান মাওঃ শাহ মিজানুল হক,ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব মাওঃ দিলওয়ার হোসাইন, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান,কার্যকরী সদস্য অধ্যাপক আব্দুস সবুর,কার্যকরী সদস্য মাওঃ নেহাল আহমদ,কার্যকরী সদস্য মাওঃ বিলাল আহমদ,কার্যকরী সদস্য জাকারিয়া আহমদ,কার্যকরী সদস্য শেখ মুস্তাক আহমদ,কার্যকরী সদস্য হেলাল আহমদ,কার্যকরী সদস্য তাজুল ইসলাম,কার্যকরী সদস্য শাফী আহমদ।
সংগঠনের স্বপ্ন দ্রষ্টা আলহাজ্ব মাওলানা দেলওয়ার হোসাইন বলেন, আর্ত মানবতার সেবা, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বৃহত্তর পরিসরে ভূমিকা পালনের লক্ষ্যে SHADE TRUST এর আত্মপ্রকাশ। এখন থেকে আমাদের চলমান ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে SHADE TRUST এর ক্রয়কৃত আরো ১টি এ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত হবে। এবং টেলি মেডিসিন সেবাও চালু করা হবে। ইনশাআল্লাহ। কোভিড-১৯-এর এই মহামারিতে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ নিয়ে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। আমি এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে পরিচালনা করতে চাই। অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষের পাশে থেকে সামাজিক কর্মকান্ডে সংগঠনকে কাজে লাগাতে চাই।
আমি আমার সংগঠনের কর্মীদের নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, মানবসেবার চেয়ে বড় কোন উওম কাজ নাই। তাই আমি বলবো প্রত্যেকে আসুন, সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। দেশটাকে সুন্দর করে গড়ে তুলি।









