বিশ্বনাথে এক কলেজ পড়োয়া ছাত্রী করোনা শনাক্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৫:০২,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৪২৯ বার পঠিতআনহার বিন সাইদ, বিশ্বনাথ প্রতিনিধি:
মস্তিস্কের সমস্যা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা তাছলিমা বেগম মুন্নি (১৮) নামের এক কলেজ ছাত্রীর করোনা পজিটিভ শানক্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে শনাক্ত হওয়ার পর আজ শনিবার (১৩জুন) বিকেলে তাছলিমাকে করোনার চিকিৎসার জন্য ওসমানী হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
সিলেট সরকারি অগ্রগামী মহিলা কলেজের বিজ্ঞাণ একাদশ শ্রেণীতে পড়ুয়া ঐ কলেজ ছাত্রী সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের সাজিদুর রহমানের বড় মেয়ে।
শুক্রবার (১২জুন) সিলেটের এমএজি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার করোনা পজিটিভ শনাক্ত করা হয়।
গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান।
ওসমানী থেকে শামসুদ্দিনে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন তাছলিমা বেগম মুন্নির বাবা।









