নগরীর কাষ্টঘর থেকে পলাতক আসামি গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৫২:০১,অপরাহ্ন ১৪ জুন ২০২০ | সংবাদটি ৩৮৪ বার পঠিতনগরীর কাষ্টঘর থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৩ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল লাল (৩২) সিলেট নগরীর কাষ্টঘরের প্রয়াত শংকর লালের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।









