নগরী থেকে হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৭:২০:১৫,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৩২৫ বার পঠিতসিলেট নগরীর জিন্দাবাজার থেকে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার (১৪ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- ইকবাল বাহার চৌধুরী (৪০) কানাইঘাট উপজেলার ছোট ফৌদ গ্রামের সামছুদ্দিনের ছেলে ও নাজিম উদ্দিন (৩২) একই উপজেলার এরালিগুল গ্রামের প্রয়াত মাহমুদ আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









