করোনার উপসর্গ নিয়ে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান সিএমএইচে ভর্তি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৮:৩৬,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৪৮৮ বার পঠিতওসমানীনগর প্রতিনিধি :
করোনার উপসর্গ নিয়ে
সিলেট -২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন।
সোমবার (১৫ জুন) দুপুরে তিনি সিএমএইচে ভর্তি হন।
তাঁর ব্যাক্তিগত সহকারী কয়েছ মিয়া জানান, জাতীয় সংসদ অধিবেশনে সোমবার মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর করোনাভাইরাস প্রজেটিভ কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে।









