বালাগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া মাদরাসা শিক্ষকের রিপোর্ট নেগেটিভ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:২১,অপরাহ্ন ১৬ জুন ২০২০ | সংবাদটি ৩৫০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া বালাগঞ্জের
দেওয়ান বাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও মোহাম্মদপুর দারুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সোমবার (১৫ জুন) ঢাকার ডিসিআর ল্যাব থেকে শামসুদ্দিন হাসপাতালে রিপোর্ট আসে।
দেখান থেকে তাঁর পরিবারের লোকজনের কাছে রিপোর্ট পৌঁছে।
উল্লেখ যে, মাওলানা আমিনুল ইসলাম গত শুক্রবার (৫জুন) সকালে জ্বর, শ্বাস কষ্ট ও বিভিন্ন উৎসর্গ নিয়ে সিলেটস্থ শামসুদ্দিন হাসপাতাল থেকে ওসমানী হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দুপুর ২টায় তিনি মারা যান। এরপর শহীদ সামসুদ্দিন হাসপাতালে তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়।









