মোকাব্বির খান এমপি করোনা আক্রান্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫৪:৩৪,অপরাহ্ন ১৬ জুন ২০২০ | সংবাদটি ৩৪৯ বার পঠিতওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-২ (বিশ্বনাথ ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
সোমবার করোনার উপসর্গ নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর নমুনা পরীক্ষা হয়।
আজ মঙ্গলবার (১৬ জুন) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রয়েছেন। আজ তাঁর শারিরিক অবস্থার উন্নতি হয়েছে। ড. রেজা কিবরিয়া মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।









