এমপি মুকাব্বির খানের জন্য মসজিদে মসজিদে দুআ করালেন ডা. গিয়াসউদ্দিন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:৫৯,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৩৮৭ বার পঠিতআনহার বিন সাইদ,বিশ্বনাথ থেকেঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, সিলেট-২ (বিশ্বনাথ-উসমানীনগর) সংসদীয় আসনে নির্বাচিত গণফোরামের একমাত্র সংসদ সদস্য মুকাব্বির খান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব অজিত রায়।
মুকাব্বির খান এমপির সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলার কয়েকটি মসজিদে দুআ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ পৌর সভাপতি ও খাজাঞ্চি হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন সোহাগ এর সার্বিক তত্বাবধানে এই মোনাজাত অনুষ্ঠান পরিচালিত হয়। খাজাঞ্চির ইসলামপুর কেন্দ্রীয় জামে-মসজিদের ইমাম মুফতি রুহুল আমীন এবং বিশ্বনাথ সদরের শাহজির গাও মসজিদের ইমাম মাওলানা আং মতিন নিজ নিজ মসজিদে-মহামারী করোনা ভাইরাস হতে এমপি মুকাব্বির খান ও দেশ বিদেশে অাক্রান্ত সকলের জন্য সুস্থতা কামনা করে, আল্লাহ পাকের নিকট মোনাজাত করেন।









