বিশ্বনাথে গাঁজাখোর জোয়ানের অতিষ্ঠতায় পুলিশ সুপার বরাবর অভিযোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৩:২৭,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৮২৪ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে আইন শৃঙ্খলা বাহীনি তৎপর। মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করতে বিভিন্ন কৌশলী পদক্ষেপ গ্রহণ করছে সরকার।
বর্তমান সরকারের প্রশংসনীয় মাদক বিরোধী আইনের ফাঁকেও চলছে, দেশী-বিদেশী অবৈধ মাদকের রমরমা ব্যবসা ও সেবন কার্য। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের দুদু মিয়ার ছেলে সুন্দর আলি উরফে জোয়ান (২৫), এই অবৈধ কাজের সাথে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট। স্থানীয় মুরব্বি ও সচেতন মহলের কঠোর অবস্থানের মাঝদিয়েও সে তার কাজ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। পূর্ব বন্ধুয়া সরকারি স্কুলের নির্মানাধীন কাজের উপকরণ রড, সিমেন্টসহ বিভিন্ন চুরিতেও সে নেতৃত্ব দিয়েছে। গাঁজা, ইয়াবাসহ কিছুদিন পূর্বেও সে পুলিশের হাতে ধরা খায়। কিন্তু তার শেকড় শক্ত হওয়াতে নিমিষেই ছাড়া পেয়ে যায় জেল থেকে।
গেলো রমজান মাসে এলাকার মুরব্বি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা শফিকুল আমিন, প্রকাশ্যে গাঁজা সেবন অবস্থায় সুন্দর আলি উরফে জোয়ানকে দেখতে পেয়ে বাঁধা দেন! এতে সে ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। এরপর ধারাবাহিক চলতে থাকে তার গাঁজা, তাসখেলাসহ নানাবিধ কুকর্ম। এলাকার যুব সমাজের একটি দলও তার অবৈধ কাজের সাথে সম্পৃক্ত। গাঁজাখোর জোয়ানের অতিষ্ঠতা হতে বাঁচতে এবং সমাজ বিধ্বংসী মাদকের ভয়াল থাবা থেকে এলাকাকে বাঁচার সহযোগিতা চেয়ে-গত ১৪জুন ২০২০তারিখে সিলেট জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন মাওলানা শফিকুল আমিন (তেরা মিয়া)।









