মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল,আজ আড়াই টায় জানাজা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৫৪,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৫০১ বার পঠিত
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদীস শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী আর নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বুধবার (২৪ জুন) দিবা গতরাত দুইটা ত্রিশ মিনিটের সময় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শায়খুল হাদীসের মৃত্যুকালে বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর। ৪ ছেলে,৬ মেয়ে সহ হাজার হাজার ছাত্র, ভক্ত মুরিদান রেখে গেছেন তিনি। তিনি বেশ কিছু দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।
এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন তিনি।









