বিশ্বনাথে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি স্থগিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১১:৪৪,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৩৭০ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
আজ বিশ্বনাথে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। করোনা মহামারীকালে পল্লী বিদ্যুতের মনগড়া ভূতুড়ে বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিং এর প্রতিবাদে আজ বেলা ২ ঘটিকার সময় বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উপর অবস্থান কর্মসূচি ছিলো।
এর পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী জামাল উদ্দিনের হস্তক্ষেপ এবং সমস্যা সমাধানের আশ্বাসে আজকের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, আগামীকাল (২৬ জুন) শুক্রবার দুপুর ১১ ঘটিকার সময় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কার্যালয়ে পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানের লক্ষ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।









