উপশহর থেকে যুবকের মরদেহ উদ্ধার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৫৩,অপরাহ্ন ২৫ জুন ২০২০ | সংবাদটি ৩৪১ বার পঠিতসিলেট নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) আনুমানিক ১১ টার দিকে ইফজাল নামের এই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইফজালের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা যায়।
শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, উপশহরে একটি মরদেহ পড়ে আছে শুনে তা উদ্ধারে থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন। পরে সকাল হলে তাকে পরিবারের সদস্যরা ঘরে না তাকে খুঁজাখুঁজি করতে শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তার পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা পুলিশে খরব দিলে মরদেহটি উদ্ধার করে শাহপরান (রহ.) থানা পুলিশের সদস্যরা।









