খাজাঞ্চীতে পুলিশ সুপার বরাবর অভিযোগের সপ্তাহ না পেরুতেই-হামলার শিকার শফিকুল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৩:২৮,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৯৮০ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাওলানা শফিকুল আমিন, প্রতিপক্ষ সুন্দর আলি উরফে জোয়ান গং কর্তৃক হামলার শিকার হয়েছেন।
তিনি গত ১৪ই জুন সিলেট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করার পর, ১৯জুন বিভিন্ন অনলাইন নিউজে তার ঐ দরখাস্তের খবর প্রকাশিত হয়। সেলফোনে শফিকুল আমিন (তেরা মিয়া) জানান, তিনি পুলিশ সুপার মহোদয়ের কাছে সুন্দর আলি (উরফে জোয়ান) এর গাঁজা সেবন ও অবৈধ কাজের সাথে সম্পৃক্তের অভিযোগ করায় আজ ২৫জুন (বাদ মাগরিব) তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।









