ওসমানীনগরে সোলেমান ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৫০,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৬৩৬ বার পঠিতনিজস্ব প্রতিবেদক: ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে ১০০টি অসহায় দিনমজুর হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়।
শুক্রবার বেলা ২টায় সোলেমান ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে হাজী রফিক মিয়ার বাড়িতে ২ হাজার টাকা সমমূল্যের এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রান সামগ্রী বিতরণের পূর্বে অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের উপদেষ্টা হাজি রফিক মিয়া’র সভাপতিত্বে ও সদস্য রাশেদ আহমদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সোলেমান ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি জনাব এ.আর মারজান। তিনি তার বক্তব্যে সচেতনামূলক আলোচনার পাশাপাশি ট্রাস্টের পরিচয় ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
ট্রাস্টের উপদেষ্টা হাজি রফিক মিয়া জানান, বিগত কিছুদিন আগেও আমরা গোয়ালাবাজার ইউনিয়নের গাভুরটিকি গ্রামের ৪০টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করছি। আজও আমরা আমাদের সাধ্যমত সহায়তা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আগামীতেও আমাদের সহায়তা অব্যহত থাকবে ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র সদস্য কাতার প্রবাসী আব্দুল ওয়াদুদ আদনান।
সোলেমান ট্রাস্টের প্রধান পৃস্টপোষক লন্ডন প্রবাসী জনাব সামছুদ্দোহা চৌধুরী ও বদরুদ্দোজা চৌধুরী জানান, যে সোলেমান ট্রাস্ট ইউকে ২০১৯ সালে প্রতিষ্টিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিক ভাবে পৃথিবির বিভিন্ন দেশের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তার’ই ধারাবাহিকতায় বাংলাদেশেরও অসহায় দিনমজুর মানুষের পাশে থাকার চেস্টা করছে। ইনশা আল্লাহ ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার চেস্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য হাফেজ দিহান আহমেদ, রেদোয়ান আহমেদ, ফারহান আহমেদ, বোরহান আল ক্বাদেরী,আলামিন আহমেদ, আবিদ আল ক্বাদেরী ও সাঈদ আহমেদ প্রমূখ।
সচেতনতামূলক আলোচনা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।









