বিশ্বনাথে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:১৭,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৪২৬ বার পঠিত
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ;
পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটের বিশ্বনাথ উপজেলার সবক’টি নদ-নদীর পানি বেড়ে বিপদ সিমা অতিক্রম করেছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকা। ঘরবন্দি হয়ে পড়েছেন প্লাবিত এলাকার শত শত মানুষ। তলিয়ে গেছে পথঘাট, আউশ ক্ষেত, বীজতলা ও মৎস্যখামার।
সরেজমিন দেখা গেছে, সুরমা নদীর পানি বেড়ে ইতোমধ্যে উপজেলার লামাকাজি, খাজাঞ্চী, অলংকারী ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রবেশ করেছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির আঙিনা। কারো কারো ঘরে প্রবেশ করেছে পানি।
গবাদি পশু নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষকরা। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তলিয়ে যাবে পুরো গ্রাম। পানি ছুঁই ছুঁই করছে পার্শ্ববর্তী গ্রাম মাহতাবপুর, মাধবপুর, কাজীবাড়ি, রাজাপুর, তিলকপুর, হাজারীগাঁও, আকিলপুর, রসুলপুর ও সোনাপুরে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার কবলে এসব গ্রাম।
স্থানীয় ইউপি সদস্য সদস্য আবুল কালাম বলেন, মির্জারগাঁওসহ ২নং ওয়ার্ডের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি রয়েছেন।
পানি বাড়লে আরো বেশ কয়েকটি গ্রামে বন্যার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, সরেজমিনে ওই এলাকায় আমার যাওয়া হয়েছে। বৃষ্টি ও ঢলের পানিতে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে। পরিস্থিতি আমরা মনিটরিং করছি। অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।









