ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আব্দুশ শহীদ রহঃ স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৭:৪২,অপরাহ্ন ৩০ জুন ২০২০ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, খলিফায়ে বর্ণভী রহ., ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস,সদ্যপ্রয়াত আল্লামা আব্দুশ শহীদ রহঃ জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন সোমবার বাদ আসর ক্ষুদ্র পরিসরে বিশ্বনাথ জমিয়ত অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী রহ. এর দরজা বুলন্দির জন্য মোনাজাত পরিবেশন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা কামরুল ইসলাম ছমির (মিরেরচরী)।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, ছাত্র জমিয়ত বিশ্বনাথ উপজেলার সভাপতি হিফজুর রহমান,
সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস,
প্রশিক্ষণ সম্পাদক আহমাদ সাইদ,
পাঠাগার সম্পাদক সুফিয়ান আহমদ,বেলাল আহমদ প্রমুখ।









