দশঘর ইউনিয়নে ‘সাথী যুব সমাজ কল্যাণ সংস্থা অফিস উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:২৪:২১,অপরাহ্ন ০১ জুলাই ২০২০ | সংবাদটি ৪১০ বার পঠিত

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে ‘সাথী যুব সমাজ কল্যাণ সংস্থার চক কাশিমপুর’ নামের একটি সামাজিক সংগঠনের অফিস ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে স্থানীয় ময়নাগঞ্জ বাজারে প্রধান অতিথি হিসেবে অফিস ও পাঠাগারের শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি সংগঠনের সদস্যদের বলেন, সংগঠন পরিচালনা করতে হলে স্থানীয় মুরব্বিয়ানদের সম্মান করতে হবে। শুধু যুক নয় আমরাও মুরব্বিদেও সম্মান করতে হবে। আর না হলে সংগঠন যত বড়ই হোক এলাকার সঠিক উন্নয়ন করা সম্বব হবেনা। সকলের সম্মিলিত উন্নয়নে কোনো প্রকার বাাঁধ বিপত্তি হয়না। তাই এলাকার উন্নয়ন করতে হলে মুরব্বিয়ানদের সম্মান করে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় উন্নয়ন করার আহবান জানান।
সংগঠনের সভাপতি মিছবাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি নুর উদ্দিন, মাওঃ শহীদুল ইসলাম, মাওঃ আনহার মিয়া, আব্দুল গফ্ফার, সুনু মিয়া, ইউপি ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান হীরা,
জুনেদ আহমদ, জুনাব আলী, আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আশিক, এমরান আলী,
অর্থ সম্পাদক দিলোয়ার খাঁন, সহ- অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাহী, সহ- সাংগঠনিক আব্দুল জাকির, মাহবুবুর রহমান কাওছার, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, সহ প্রচার সম্পাদক উজ্জল আহমদ,
শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েদ খাঁন, সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক রুবেল মিয়া, দফতর সম্পাদক সাকিব হাসান,
ধর্ম বিষয়ক সম্পাদক গিলমান আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হাসান, সহ ক্রীড়া সম্পাদক এহসান আহমদ ও স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ।








