গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রামের রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৪২,অপরাহ্ন ০৫ জুলাই ২০২০ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
হাসান আহমদ চৌঃ গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের, ৫ নং ওয়ার্ডের অন্তর্গত বড়নগর চা বাগান, গুলনী চা বাগান, ও ফতেপুর ২য় খন্ড, বড়নগর মৌজাসহ, বিন্নাকান্দি দক্ষিণ পাড়া এলাকার রাস্তাটির সংস্কার ও পাকা করনের দাবীতে পাঁচ মৌজার রাস্তা উন্নয়ন গণ ঐক্য পরিষদের উদ্যোগে আজ ৫ জুলাই রবিবার দুপুরে গুলনী বাজার এলাকায় এক মানববন্ধন পালন করা হয়।
এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন, পাঁচ মৌজা রাস্তা উন্নয়ন গণ ঐক্য পরিষদের সভাপতি রহিম উদ্দিন, জসিম উদ্দিন সুলতান, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, মস্তাক আহমদ, আলী আহমদ, ইমরান আহমেদ, মাওলানা হাসান আহমদ চৌধরী, মাওলানা বশির উদ্দিন, মাওলানা আজিম উদ্দিন, জিয়াউল ইসলাম, আব্দুল কাদির, বিপ্লব, রফিক মিয়া, আব্দুল হান্নান, তুতা মিয়া, গিয়াস রানা, জিয়াউল ইসলাম, দুলাল ,বিলাল, রিয়াজুল ইসলাম, শামীম আহমদ, মাস্টার নিখিল, মধুবাবু,খোকন, দুলু,সহিদ,খলিল, খালিদ,সামছুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন ১৯৬২ সালের কোন এক সময় অত্র এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাটি তৈরি করে গ্রামবাসী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই এলাকার রাস্তাটির আজ পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম। হলেও তাদের এলাকার জনজীবন অবহেলিত বঞ্চিত ও বিপর্যস্ত। সমস্ত বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন হলেও তাদের এলাকা আগের মতোই রয়েছে। আরোও বলেন, তাদের এলাকার কয়েকটি গ্রামের মুরব্বীয়ানগণ নিয়ে মন্ত্রী ইমরান আহমেদের বাসায় গিয়ে ,রাস্তা বিষয়টি আলাপ আলোচনা করা হলে তিনি জানান যে আমি ঐ রাস্তার জন্য কত বরাদ্দ দেব।তাদের গ্রামবাসীর প্রশ্ন হলো কেন এই রাস্তাটি সংস্কার করা হয় না। অদৃশ্য-পেশি শক্তির দাপটে রাস্তাটি সংস্কার কাজ হচ্ছে না বলে মানববন্ধনে অভিযোগ করেন। তাই অত্র পাঁচ মৌজার যুব সমাজ ঐক্যবদ্ধ ভাবে মাননীয় মন্ত্রী ইমরান আহমদের কাছে নিবেদন জানিয়েছেন তাদের অবহেলিত বঞ্চিত ও বিপর্যস্ত, জনপদের উন্নয়নের জন্য সুদৃষ্টি কামনা করেন। তাদের দাবী হলে একটাই পাকা রাস্তা দেখতে চাই।









