ফুলবাড়ী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আফরুজ্জামানের ইন্তেকাল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৪:০৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪২০ বার পঠিতরুহুল আমীন, গোলাপগঞ্জঃ সিলেটের ঐতিহ্যবাহী ফুলবাড়ী আজিরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আফরুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি…. রাজিউন।
জামালগঞ্জ উপজেলার লক্ষীপুরস্থ তার নিজ গ্রামের বাড়ীতে সোমবার সকাল ৬টা ৩০মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী ও ভক্ত রেখে যান। দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে। মরহুমের জানাযার নামাজ ০৬ জুলাই সোমবার বাদ যোহর জামালগঞ্জ উপজেলার লক্ষীপুরস্থ তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ফুলবাড়ী আজিরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক হিসাবে শিক্ষকতা করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।









