গৃহবধূ গণধর্ষণের পলাতক আসামি বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৭:০০:৩৭,অপরাহ্ন ০৬ জুলাই ২০২০ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
সিলেটের কানাইঘাটে গৃহবধূকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (৫ জুলাই) রাতে বিয়ানীবাজারের কাকুরাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মক্তার (২৪) সিলেটের কানাইঘাটে ব্রাহ্মণগ্রামে আলতাব আলীর ছেলে।
মামলাটি কানাইঘাট থানায় তদন্তাধীন থাকায় আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।








