বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুলের ছাত্র রাজুর মোটরসাইকেল আবিষ্কার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩০:০৭,অপরাহ্ন ০৬ জুলাই ২০২০ | সংবাদটি ১১৯৪ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধিঃ আনহার বিন সাইদ
এক অসাধারণ প্রতিভার বিকাশ ঘটালো বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান রাজু। সে ইংলিশ মুভিজ ইউটিউবে একটি মোটর সাইকেল তৈরির ফর্মুলা দেখে এবং সেখান থেকে সিস্টেম বাই সিস্টেম তৈরির কৌশল আবিষ্কার করে। আজ (৬ই জুন) তাঁর স্কুলের ক্যাম্পাস প্রাঙ্গণে বাইকটি নিয়ে আসে ও কথোপকথন হয় প্রতিবেদকের সাথে, তাঁকে সহযোগিতা করে তার ক্লাসমেট জুনেদও।
সিলেট জেলার প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের ওয়ার্কশপ ইন্জিনিয়ার মোঃ কুতুবউদ্দিন এর ছেলে রাজু। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে কিভাবে মোটর সাইকেল তৈরির সাহস পেলে? এমন প্রশ্নের জবাবে সে বলে, আমি ইতিপূর্বে মোবাইল ফোন, রিমোট কন্ট্রোল এবংআজকের এই মোটরসাইকেল নিজস্ব চিন্তায় এবং ইউটিউবে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে তৈরি করতে সক্ষম হয়েছি। আমি বড়ো হয়ে একজন ইন্জিনিয়ার হতে চাই। সেজন্য দেশবাসীর নিকট দুআ প্রার্থী।
বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল দুলাল আহমদ বলেন, মিজানুর রহমান রাজু আমাদের স্কুলের গর্ব, সে তাঁর মেধাকে খাটিয়ে এমন সাহসী আবিষ্কার সত্যি-ই আমাকে অনুপ্রাণিত করছে। আমি রাজুর সর্বাঙ্গীন জীবনের সফলতা কামনা করি।









