এমএ হকের মৃত্যুতে আব্দুল আজিজ মাসুকের শোক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৪৫,অপরাহ্ন ০৭ জুলাই ২০২০ | সংবাদটি ৪৪০ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বালাগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ, সমাজকর্মী এম এ হকের মৃত্যুতে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি এক বিবৃতিতে এমএ হকের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য যে, এমএ হক গত ৩ জুলাই করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।









