logo

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • এক্সক্লুসিভ
  • সারা দেশ
  • প্রবাস
  • আইন আদালত
  • মিডিয়া
  • মুক্তমত
  • মুখোমুখি
  • লাইফস্টাইল
  • সাহিত্য ও সংস্কৃতি
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন
    • পর্যটন
    • রিয়েল এস্টেট
    • টাইম সিলেট পরিবার
    • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • সিলেট
  • রাজনীতি
  • প্রবাস
  • সারা দেশ
  • আইন আদালত
  • মিডিয়া
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • মুক্তমত
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুখোমুখি
  • সুনামগঞ্জ
  • লাইফস্টাইল
  • মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «  
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

বালাগঞ্জে ইমাম মুয়াজ্জিনকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার মসজিদ কমিটির টালবাহানা!


টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ১০:১৫:৫০,অপরাহ্ন ০৯ জুলাই ২০২০ | সংবাদটি ৯১৮ বার পঠিত

আবুল কাশেম অফিক::করোনার পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দুরীকরনে সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার মসজিদ সমূহের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার (অনুদান) টাকা নিয়ে বিভিন্ন মসজিদ কমিটি টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে। ঔই টাকা আবার অনেক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদের ফান্ডে জমা না দিয়ে নিজেদের পকেটে রেখেছেন বলে জানা গেছে।

এতে করে প্রধানন্ত্রীর দেয়া উপহার থেকে বঞ্চিত হয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনগন। চাকরি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে ভুক্তভোগী অনেক ইমাম-মুয়াজ্জিনগণ চাপা কষ্ট বুকে চেপে ধরে রেখেছেন। কারো কাছে মুখ বুঝে বলতে পারছেন না।
অনেক মসজিদের ইমাম-মুয়াজ্জিন এই টাকা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের কাছে নাজেহালেরও খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, গত ২০ মে
ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের সকল মসজিদে ১২২ কোটি দুই লক্ষ ১৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এর পর দেশব্যাপী দাবি উঠে ঔ টাকাগুলো দেশের সকল মসজিদ সমুহের ইমাম- মুয়াজ্জিনদের দেওয়ার জন্য। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী ইফার ডিজি গণমাধ্যমে টাকাগুলো ইমাম মুয়াজ্জিনদেরকে দেওয়ার জন্য বলে দেন।

এর আলোকে গত ৩০ মে শনিবার দুপুরে দেওয়ান বাজার ইউনিয়ন প্রাঙ্গনে বালাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩০০ টি মসজিদের মধ্যে দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে ৮৫টি মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক প্রদান করে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ , বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান সহ
বিভিন্ন মসজিদের ইমাম ও কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগন।

পরবর্তীতে পর্যায়ক্রমে একই ভাবে বাকী ইউনিয়নের ১৪৯ টি মসজিদ সমূহের অনুকুলে থাকা বিভিন্ন মসজিদের ইমাম ও কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে মোট ২৩৪ টি মসজিদে ১১ লক্ষ ৭০ হাজার টাকার চেগ হস্তান্তর করা হয়।
বাকী মসজিদ সমুহে এই অনুদান বিতরণ অব্যাহত রয়েছে।

কিন্তু খবর নিয়ে জানাযায়, প্রায় দেড়মাস অতিবাহিত হলেও সেই টাকা মসজিদ কমিটি ইমাম-মুয়াজ্জিনদেরকে দেওয়া হয়নি।

বালাগঞ্জ সদর ইউনিয়নের বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, রুপিয়া জামে মসজিদ, রুপিয়া উত্তর জামে মসজিদ,গহরমলি (রহমতপুর) জামে মসজিদ, শিরিয়া জামে মসজিদ, ঘোরাপুর জামে মসজিদ, কুশারগ্রাম জামে মসজিদ, জামে মসজিদ, চরহাড়িয়া জামে মসজিদ, হোসেন পুর শেখ পাড়া জামে মসজিদ।
পুর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী হাওড় পাড় জামে মসজিদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজ পুর বাজার জামে মসজিদ, নলজুড় জামে মসজিদ,শাহ জালাল জামে মসজিদ নলজুড়।
পশ্চিম পৈলনপুর ইউনিয়নের শাহজালাল জামে মসজিদ বঙ্গপুর-রশিদ পুর, হামছাপুর কেন্দ্রীয় জামে মসজিদ।
দেওয়ান বাজার ইউনিয়নের আহমদ পুর জামে মসজিদ, সহ বেশ কয়েকটি মসজিদের ইমাম, মুয়াজ্জিনরা সেই অনুদানের টাকা পায়নি।

এসব এলাকা সহ উপজেলার বেশ কয়েকটি এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে কথা বলে জানাযায়, করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে যে উপহার (অনুদানের) টাকা প্রদান করেছে সে টাকা তারা পাননি।

এছাড়াও দেখা গেছে বালাগঞ্জের কিছু কিছু মসজিদ কমিটির লোকজন সেই অনুদান ইমাম, মুয়াজ্জিনদেরকে বুঝিয়ে না দিয়ে তারা তা মসজিদ ফান্ডে জমা রাখছেন। কিংবা কেউ কেউ নিজেদের কাছেই তা রেখে দিয়েছেন। আর এই প্রসঙ্গে ইমাম কিংবা মুয়াজ্জিন তা জানতে চাইলে ভিভিন্ন টালবাহানা করে এরিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইমাম-মুয়াজ্জিনরা জানান,এই বিষয়ে মসজিদ কমিটির কাছে জানতে চাওয়া হলে কমিটির লোকজন তাদেরকে বলেন, অনুদান ইমামদের জন্য নয়,সেগুলো মসজিদের ফান্ডের জন্য দেয়া হয়েছে। অথচ খবর নিয়ে জানা গেছে এই অনুদান শুধুমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য দেয়া হয়েছে। অনুদান বিতরণের সময় সত্যতা যাচাই করতে এবং মসজিদের সিল সাক্ষর দেয়ার জন্য মসজিদ কমিটির লোকজনকে রাখা হয়েছে। মুলত এই অনুদান শুধুমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য দেয়া হয়েছে।

যেখানে সরকার বাংলাদেশের বিভিন্ন মসজিদের দায়িত্বে থাকা ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের অসহায়ের কথা চিন্তা করে এই উপহার দেয়ার ঘোষনা দিয়েছেন সেখানে তার ঔ টাকাগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক ইমাম-মুয়াজ্জিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই টাকা আমাদের হক, টাকা না দিয়ে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মাফ দেবনা।

ইসলামি ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সাব্বির আহমদের সাথে যোগাযোগ করা হলে বলেন, টাকাগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আমরা শুধু উনাদের সহযোগিতা করেছি।

এবিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশ কুমার সিংহ বলেন, ইসলামি ফাউন্ডেশন প্রজ্ঞাপনের আলোকে আমরা মসজিদ কর্তৃপক্ষের নিকট চেগ হস্তান্তর করেছি। পরবর্তীতে আমাদের কেউ চিঠি কিংবা ফোনে ইমামদের দিতে হবে সেটা অবহিত করেনি।

ইফার সিলেট বিভাগীয় পরিচালক ফরদি উদ্দিন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে মসজিদের টাকা হিসাবে গেজেট আসলেও পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী, ধর্মপ্রতিমন্ত্রী, ইফার ডিজির ভিডিও বার্তা ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হয়েছে ঔই টাকাগুলো ইমাম মুয়াজ্জিনদের। এর পর থেকে অনেকেই টাকা দিয়েছেন আবার অনেক যায়গায় থেকে আমাদের কাছে খবর আসছে টাকা দিচ্ছেন না। টাকা যাথে ইমাম মুয়াজ্জিন পান সেব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি।

দেশের এই সংকটময় মুর্হুতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান যেনো সঠিক ভাবে প্রকৃত ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা বুঝে পায়, এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন তালিকা অনুযায়ী সবাইকে ডেকে আলোচনার মাধ্যমে প্রকৃত সত্যটা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

শীর্ষ সংবাদ এর আরও খবর
হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

হারছি চৌধুরীর কবর স্থানান্তর হচ্ছে বাড়তিে

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণ মিছিল

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

জাতিসংঘে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কারো স্যাংশনে কিছু যায় আসে না

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটে উচ্ছ্বাস পুরস্কৃত হলেন মেয়র আরিফ

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সিলেটের পরকীয়া প্রেমিকদ্বয়ের কাণ্ড হাত-পা বেঁধে গলায় ওড়না প্যাঁচালো মনিরা

সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি <br/><span style='color:#ff0000;font-size:17px;'>প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।</span>
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপি
প্রেস” ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্তে এসএমসিসিআই ও সারেগের প্রতিবাদ ও বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ ও জোনাল সেটেলমেন্ট অফিসার, সিলেট বিভাগ এর কাছে স্মারকলিপি প্রদান।
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
মৃত্যু থেকে এক সেকেন্ড দূরে_ সেই ভয়াবহ দিন আজ
আমিও মাঠে ছিলাম
আমিও মাঠে ছিলাম
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা <br/><span style='color:#ff0000;font-size:17px;'>১ম পর্ব</span>
প্রিয় শাহেদের বিয়ে এবং শাহেদ প্রসঙ্গে কিছু কথা
১ম পর্ব
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
সিলেটে নগরের এক ব্যস্ত ফটো সাংবাদিক হয়ে উঠেছিলো শাহেদ
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
উইশ ফাউন্ডেশনের নাসিমা ইসলামের ঝুলিতে টাওয়ার হ্যামলেটস সিভিক অ্যাওয়ার্ড ২০২৫
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে —————————মুফতী আলী হাসান উসামা
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর ২০২৫-২৭ মেয়াদের নব নির্বাচিত পরিচালনা পরিষদের দ্বায়িত্ব গ্রহন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
লন্ডনে ছেলের বাসায় খালেদা জিয়া
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী বিশ্বনাথে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সিলেটে কীটনাশক ডিলারদের নেটওয়ার্কিং বিষয়ক আঞ্চলিক কর্মশালা
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
জেসমিন-সাদ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
সাংবাদিক আফতাব উদ্দিন অসুস্থ
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসায় সংবর্ধনা ও শোকরিয়া মাহফিল
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক
সিলেট বধির সংঘের শীতবস্ত্র বিতরণ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব —-মোঃ আব্দুর রফিক

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top