স্টুডেন্ট রিভিউ গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৩৪,অপরাহ্ন ১১ জুলাই ২০২০ | সংবাদটি ৩৫১ বার পঠিতগোয়াইনঘাট প্রতিনিধিঃ ১০ জুলাই (শুক্রবার) বিকেলে স্থানীয় বাংলাবাজারে ছাত্রসমাজের মুখপাত্র ইংরেজি দ্বি-মাসিক পত্রিকা স্টুডেন্ট রিভিউ গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ শাখা পরিচালক রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট রিভিউ এর সহকারী সম্পাদক এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সাবেক সেক্রেটারি মাওলানা এম এ রহীম, খেলাফত মজলিস গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা তত্বাবধায়ক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান জনাব কে এম রফিকুজ্জামান, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সদস্য কে এম আখলাক হোসাইন, জৈন্তাপুর উপজেলা সাবেক সভাপতি জনাব নোমাম সাদী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি মাহফুজুর রহমান ফাহিম, আবুল কালাম, হাফিজুর রহমান চৌধুরী, মুহাম্মদ মান্না, প্রমুখ।









