logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

নানা কৌশলে পদ দখল করে সংগঠনের অর্থ নিজ স্বার্থে ব্যবহার করেছেন ফলিক
সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১:০৯:০৪,অপরাহ্ন ১২ জুলাই ২০২০ | সংবাদটি ৩৮১ বার পঠিত

সংগঠনের অর্থ আত্মসাৎ ও শ্রমিক স্বার্থপন্থি কার্যকলাপের অভিযোগ এনে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির পদ থেকে সেলিম আহমদ ফলিককে বহিস্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, নানা কৌশলে দীর্ঘদিন পদ দখল করে সংগঠনের অর্থ নিজ স্বার্থে ব্যবহার করেছেন ফলিক।
লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম বলেন, সম্প্রতি আমাদের পরিবহন শ্রমিকদের মধ্যে বড় ধরণের একটি সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে সংগঠনের কার্যকরি কমিটির এক সভায় কার্যকরি পরিষদের সিংহভাগ নেতৃবৃন্দের সিদ্ধান্তে এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৬০ শতাংশ শ্রমিকদের স্বাক্ষরিত আবেদনের প্রেক্ষিতে সেলিম আহমদ ফলিককে সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি পদ থেকে এবং সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি কার্যকরি সভাপতি মো. রুনু মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি বলেন, বছরের পর পর সেলিম আহমদ ফলিক নানা কৌশলে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পদটি দখল করে ছিলেন। এই সময়ে তিনি সংগঠনকে ও সংগঠনে জমাকৃত শ্রমিকদের অর্থকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালের সাধারণ সভার পরে অবশিষ্ট টাকার পরিমাণ ৭ লক্ষ ৪০ হাজার ৭৮৮ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা থাকলেও জমা না করে ফলিক নিজের ব্যক্তিগত কাজে লাগিয়েছেন। এরপর প্রতিমাসে উদ্ধৃত ৫ থেকে ৭ লাখ টাকা জমা হওয়ার কথা। প্রতিমাসে আয়-ব্যয়ের হিসেব করে হিসাব শিট পাই। কিন্তু আমাদেরকে কখনও ব্যাংক ডকুমেন্টস দেয়া হয়না। এসব বিষয়ে নিয়ে আমরা প্রতিবাদী হলে সেলিম আহমদ ফলিক ছলচাতুরির আশ্রয় নেন। কখনও সাধারণ সম্পাদক অসুস্থ, কখনও তার ব্যক্তিগত অসুবিধা দেখান। এরই মাঝে গত বছরের ডিসেম্বর মাসে সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক মৃত্যুবরণ করেন। তার শূন্যপদে ২৩ মার্চ থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই আমি মো. আব্দুল মুহিম। এরপরে অ্যাকাউন্টে আমার নাম সংযুক্ত হয় চলতি বছরের ১৩ মে থেকে। এরপরই ধরাপড়ে ব্যাংক অ্যাকাউন্টে নানারকম অনিয়মের তথ্য। স্টেটমেন্ট থেকে দেখা যায় শ্রমিকদের টাকা সেলিম আহমদ ফলিক ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজের ব্যবসা-বাণিজ্যে বিনোয়োগ করেছেন। ২০১৯ সালের ২১ জুলাই তার ছেলে আমিরুল ইসলাম লিমন নামে ১২ লক্ষ টাকা উত্তোলন করে নেন।
আব্দুল মুহিম আরও বলেন, করোনা মহামারীর কারণে পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য প্রদান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী প্রদানের জন্য সেলিম আহমদ ফলিককে অনুরোধ করলেও তিনি অস্বীকৃতি জানান। এ বিষয় নিয়ে তিনি ফোনে শ্রমিক নেতাকে গালিগালাজও করেন। এমন আচরণের প্রতিবাদে ও অর্থ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন সাধারণ শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে জেলা শাখার অন্য নেতারা মিলে একটি সভার আয়োজন করেন। জেলা পরিবহন শ্রমিক নেতাদের উপস্থিতিতে সভাতেও হামলা চালানো হয়। ফলিকের এমন আচরণে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
আব্দুল মুহিম বলেন, বর্তমান কমিটির ২৯ মাসে আমাদের সংগঠনের মোট তহবিল ২ কোটি ৪২ লাখ টাকা হয়। এর সাথে আরও ৪৫ লাখ টাকাও রয়েছে যা ব্যাংক থেকে চেক ডিজওনার হয়েছে। সব মিলিয়ে আমাদের তহবিলের টাকা পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৮৭ লাখ টাকা। কিন্তু এরমধ্যে তার কাছ থেকে মাত্র ৪১ লক্ষ টাকার হিসেব বুঝে পেয়েছি। বাকি অর্থের কোন হিসেব বুঝে পাইনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি শাহ জামাল, সহ-সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, প্রচার সম্পাদক সুনাফর আলী লাকি, সদস্য আতিক মিয়া, বেলাল আহমদ ও হারিছ মিয়া

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top