বালাগঞ্জের মুসলিমাবাদে সরকারি গাছ কাটার অভিযোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩২:৪৮,অপরাহ্ন ১৩ জুলাই ২০২০ | সংবাদটি ৪৩২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের মুসলিমাবাদে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১২জুলাই) সকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে মির্জা রশিদ আহমদ পাপলু নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
পূর্ব গৌরীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ডা. মির্জা আবু নাসের এম রাহেল জানান, উপজেলার বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ (এলজিডি’র) সড়কের মুসলিমাবাদে কোন প্রকার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়। গাছগুলো কেটে বাড়িতে নেওয়ার পর বিষয়টি এলাকাবাসী বালাগঞ্জ উপজেলা প্রশাসনকে জানালে তারা এসে পাপলু মিয়ার বাড়ি থেকে কাটা গাছ গুলি জব্দ করে।
গাছ কর্তনকারী মির্জা রশিদ আহমদ পাপলুর সাথে যোগাযোগ করেও তার বক্তব্য সম্ভব হয়নি।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি গাছ গুলি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









