বালাগঞ্জে আইনজীবির উপর হামলা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৮:০৬,অপরাহ্ন ১৩ জুলাই ২০২০ | সংবাদটি ৭৭৪ বার পঠিত
আসামি পক্ষে মামলা পরিচালনা না করতে আইনজীবিদের আহবান
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মো. রহমত আলী ও তার ছোট ভাইয়ের উপর বেআইনী ভাবে হামলার প্রেক্ষিতে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখঃ ০৭.০৭.২০২০ ইং। যা বিজ্ঞ আদালতে বালাগঞ্জ জিআর-৩৬/২০২০ ইং হিসেবে দায়েরী আছে।
উপরোক্ত মামলায় সংশ্লিষ্ট আদালত সমূহে আসামী পক্ষের হয়ে যাতে কোনো আইনজীবি মামলা পরিচালনা না করেন এই মর্মে সিলেট জেলা বারের প্রায় দুই শতাধিক আইনজীবি স্বাক্ষরিত একটি দরখাস্ত সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম বরাবর দাখিল করা হয়েছে।
দরখাস্ত থেকে জানা যায়, গত ৬ জুলাই সন্ত্রাসী চুনু মিয়া গংরা বেআইনি ভাবে এডভোকেট মো. রহমত আলী ও তার ছোট ভাইয়ের উপর হামলা করে। এর প্রেক্ষিতে এডভোকেট মো. রহমত আলী বাদী হয়ে বালাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
আইনজীবিদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে দায়ের করা বর্ণিত মামলাটিতে আসামী পক্ষের হয়ে যাতে কোনো আইনজীবি মামলা পরিচালনা না করেন সেজন্য জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক বরাবর এ দরখাস্তটি দাখিল করা হয়েছে।
দরখাস্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম এ বিষয়ে অতি দ্রুত একটি সভা আহবান করে সভার সিদ্ধান্তটি সমিতির সকল বিজ্ঞ আইনজীবিদের এবং সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারকদের অবহিত করা হবে বলে জানান।









