বিশ্বনাথে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০৬:১৮,অপরাহ্ন ১৫ জুলাই ২০২০ | সংবাদটি ৪৪৭ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি ঃ আনহার বিন সাইদ
সিলেটের বিশ্বনাথের লামাকাজী,; দৌলতপুর, দশঘর ইউনিয়নের কয়েকটি গ্রামে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এভাবে যদি আরও দুই-তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলাজুড়ে বন্যা দেখা দিতে পারে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লামাকাজি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেশ কয়েক গ্রাম প্লাবিত রয়েছে।
দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সহ; কয়েকটি
গ্রাম নতুন করে প্লাবিত হশেছে।
দশঘর ইউনিয়নের ১ ও ৪নং ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
অনেকের
বাড়ির বসত ঘরে; পানি ওঠেছে, প্রতিদিন ছুঁইছুঁই করে পানি বৃদ্ধি হচ্ছে ।
;বাড়ির আঙ্গিনায়-রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে কয়েকটি হাজার পরিবারের মানুষ বাড়িতে পানিবন্ধি অবস্থায় রয়েছেন। গবাদিপশু নিয়ে পড়েছেন অনেক কৃষক বিপাকে।
সুরমা নদীর পানি আরও বৃদ্ধি পেলে নদীর পাড়ে অবস্থিত বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও, মাহতাবপুর, মাধবপুর, রাজাপুর, তিলকপুর, হাজারীগাঁও, আকিলপুর, রসুলপুর, সোনাপুর,ফরতাব পুর,বোলাগন্জ, এলাকার মানুষ সমস্যায় পড়বেন।
দৌলতপুর ইউনিয়নের
উজাইজুরী, শেখের গাও,সিংগেরকাছ কড়পারা,চৈতন নগর,
দশঘর ইউনিয়ন
দশঘর নোয়াগাঁও, বরুনী গুচ্ছগ্রাম,বরুনী শাহপুর,
এলাকার মানুষ সমস্যায় পড়েছেন।
এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলের উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া বাসিয়া নদীসহ উপজেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকা প্লবিত হচ্ছে ।









