দক্ষিণ সুরমার চন্ডীপুলে “বিজনেস-‘৯১” এর শুভ উদ্বোধন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৫৬,অপরাহ্ন ১৬ জুলাই ২০২০ | সংবাদটি ৫২৮ বার পঠিত
বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি: ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস ওয়েল লি:
এর পরিবেশক- “বিজনেস-‘৯১” এর শুভ উদ্বোধন
দেশের স্বনাম ধন্য বিজনেস গ্রুপ বসুন্ধরা গ্রুপ এর বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি: ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস ওয়েল লি: এর পরিবেশক প্রতিষ্ঠান “বিজনেস-‘৯১” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ সুরমার চন্ডীপুলে “বিজনেস-‘৯১” এর শুভ উদ্বোধন করেন দি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সিলেট এপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এর সেক্রেটারি মোহাম্মদ মুনতাসির আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির এজিএম মো: রফিকুল কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আক্তার হোসেন, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লি: এর ডি.এস.এম আলমগীর হোসেন, ডি.এস.এম নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদ, বসুন্ধরা এলপি গ্যাস লি: এর ডিভিশনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম, পার্টনার মো: জুনেদ আহমদ, মো: জুয়েল আহমদ শিকদার, আব্দুল আহাদ প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ মুনতাসির আলী ফিতা কেটে ও উদ্বোধনী কেক কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করে বলেন- বর্তমানে করোনা পরিস্হিতির কারনে বিশ্বে অর্থনৈতিক মন্দা থাকা অবস্হায় ও বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে সুনামের সাথে পণ্যের মান নিয়ন্ত্রণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি কোম্পানির পরিবেশক হিসাবে “বিজনেস-‘৯১” এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আক্তার হোসেন বলেন- দেশের সর্বত্র যেখানে ভেজাল পণ্যে সয়লাভ, সেখানে দেশের অন্যতম বিজনেস গ্রুপ বসুন্ধরা গ্রুপ এর ভোগ্য পণ্য ভেজালহীন ও মান সম্পন্ন। আর সেজন্য “বিজনেস-‘৯১” ভোক্তাদের অধীকার রক্ষা ও মান সম্পন্ন পণ্য ভোক্তাদের নিকট পৌছাতে বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি এর পরিবেশক হিসাবে সার্ভিস দিয়ে যাবে-ইনশাল্লাহ।
সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। দোয়া পরিচালনা করেন বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারী মাওলানা জাকির হোসেন নোমানী।









