বিশ্বনাথের তুহিদকে বাঁচাতে দেড়লক্ষ টাকা অনুদান দিলেন প্রবাসী তারিছ আলী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১২:০৭,অপরাহ্ন ১৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪৩৬ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের বাসিন্দা মোক্তার মিয়ার ছেলে সিএনজি চালক তুহিদ মিয়া, দীর্ঘদিন যাবত বিরল এক রুগে ভুগছেন। ডাক্তার বলেছেন রক্ত শুন্যতার কারণে-ব্রুণমেরু ইনফেকশন হয়ে চারদিকে ক্ষতের সৃষ্টি হয়েছে, ডাক্তারী ভাষায় তাঁকে বলে এনেমিয়াম এ প্লাস্টিক ।
তুহিদ মিয়ার অভিভাবকরা সাধ্যানুযায়ী চিকিৎসা করালেও, দায়িত্বরত চিকিৎসক বলেছেন দেশে একান্ত এই রুগের চিকিৎসা না হলেও বিদেশে এসবের উন্নত ব্যবস্থাপনা আছে! তবে কম হলেও অর্ধকোটি টাকা অবশ্যই লাগবে। দিনমজুর তুহিদ মিয়ার পক্ষে এতটাকার চিকিৎসা নেয়ার স্বপ্ন আকাশ কুসুম। তবুও বাঁচার তাগিদে তুহিদ মিয়ার স্বজনেরা এদিকওদিক বিত্তবানদের দ্বারে দ্বারে হাঁটছেন প্রতিনিয়ত। বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রচার করা খবর সমাজের বিত্তশালী মানুষের নজরে পড়ায়-ইতিমধ্যে তাকে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
মানুষ মানুষের জন্য” গত ৬ই জুলাই২০২০ তারিখে, যুক্তরাজ্য প্রবাসী ছোট খুরমা গ্রামের তারেক আহমদ তারিছ, তুহিদের উন্নত চিকিৎসার জন্য তাঁর অনুদান ফান্ডে নগদ ১লক্ষ পঞ্চাশ হাজার টাকা পৌঁছে (তুলেদেন) দেন-প্রবাসীর ছোট ভাই সমাজ সেবক মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাজী তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আজম আলী, সংগঠক নোমান আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম, আনোয়ার আলী ও আং কুদ্দুস প্রমূখ।









