হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে ১২ টি মাদ্রাসায় অনুদান হস্তান্তর
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৫১:২৮,অপরাহ্ন ১৭ জুলাই ২০২০ | সংবাদটি ৬০৭ বার পঠিতহিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন সিলেট বাংলাদেশের আয়োজনে গোলাপগঞ্জের ১ নং বাঘা ইউনিয়নের বাঘা গোলাপ নগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসায় বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত মুসলিম উম্মাহ ও দেশে বিদেশে অবস্থানরত এলাকার জনগণের জন্য দোয়া মাহফিল এবং মোট ১২ টি মাদ্রাসায় অনুদান
হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ দুপুর ১১ ঘটিকা থেকে মাদ্রাসার হলরুমে বাঘা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা রশিদ আহমদ সাহেবের সভাপতিত্বে, সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি হুসাইন মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ আরিফ বিল্লাহ’র যৌথ পরিচালনায় মোঃ এমরান আহমদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি মুফতি নূর মোহাম্মদ নিহাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – ভাইস চেয়ারম্যান জনাব ফারুক আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ, সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারী জনাব সজীব আলী, উপদেষ্টা ও বায়তুল আতিক মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জুয়েল, উপদেষ্টা ও বাঘা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল আলীম ছাতকী, এখলাসপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা এম এ সালাম, উপদেষ্টা জনাব ইকবাল আহমদ, উপদেষ্টা জনাব কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জনাব খলিল মিয়া, মাস্টার মাওলানা হারুনুর রশিদ, কৌড়িয়া মাদ্রাসার নাইবে মুহতামিম মাওলানা আর্জমন্দ আলী, জনাব জসিম উদ্দিন, মুফতি শরীফ আহমদ, সেবুল আহমদ, মাওলানা এম এ করিম তালুকদার , আব্দুলাহ আল মানুম সাজু, আব্দুল কাইয়ুম,মাহবুবুল্লাহ লুতফেগির, ফয়জুল্লাহ হামদেগির,
হাফিজ সাজু আহমেদ, মাওলানা আব্দুস সালাম গোলাপগঞ্জী, হাসান মাহমুদ, আবির, জিবার, হারুন, সুমাদ, রাবেল,জাবের, আরিয়ান রাহিন প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করার জন্য শিক্ষক- ছাত্র ও উলামায়ে কেরাম, মাদ্রাসা কমিটি এবং হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের সম্মানিত দাতা, উপদেষ্টা, সদস্য ও দায়িত্বশীল বৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী জনাব শেখ ফয়সাল মালেক। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমেরিকা প্রবাসী জনাব জান্নাতুর রহমান, ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসী হাফিজ বাহাউদ্দীন।









