বালাগঞ্জ হিন্দু মহাজোটের উদ্যোগে বৃক্ষ রোপণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪১,অপরাহ্ন ১৭ জুলাই ২০২০ | সংবাদটি ৫৩১ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোট সিলেটের বালাগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে কেন্দ্রীয় বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার (১৬ জুলাই) বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে।
বালাগঞ্জ মদনমোহন জীউ, রাধাকোনা, কালিবাড়ি বাজার আখড়া ও হাড়িয়ারগাঁও গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ মদনমোহন জীউ আখড়ার সেবায়িত দ্বিজ হরি দাস বাবাজী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সএাজিৎ দেব কৃষ্ণ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপুল চন্দ্র রায়, অর্থ সম্পাদক হিমাংশু ধর হিমু, সাংগঠনিক সম্পাদক মঞ্জু চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ পুরকায়স্থ প্রনব, আপ্যায়ন সম্পাদক নিবারন দাস, সদস্য শায়ন দাস, হিন্দু ছাত্র মহাজোট বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ চক্রবর্তী, সহ সভাপতি সুজন রায়, সাধারন সম্পাদক সুমন বিশ্বাস, প্রচার সম্পাদক বিশাল চক্রবর্তী তুর্য, সাহিত্য সম্পাদক প্রজিত বিশ্বাস, সদস্য দিপু বিশ্বাস, সদস্য সুমন বিশ্বাস প্রমুখ।









