মুজিববর্ষ উপলক্ষে বালাগঞ্জে সনাতন সংঘের বৃক্ষরোপন কর্মসূচী পালন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০১:৩৭,অপরাহ্ন ১৮ জুলাই ২০২০ | সংবাদটি ৪৩৭ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে সনাতন সংঘের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) মুজিব শতবর্ষ উপলক্ষে বালাগঞ্জ সনাতন সংঘের উদ্যেগে বালাগঞ্জ উপজেলা সদরে শ্রী শ্রী মদন মোহন জীউ, শ্রী শ্রী গোপীনাথ জীউ , শ্রী শ্রী গোপাল জীউ আশ্রমে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এবং তিনটি আশ্রমের সেবায়িত বৃন্দের কাছে মন্দিরের প্রণামী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ সনাতন সংঘের সভাপতি ডাঃ মণীষ চক্রবর্তী, সহ সভাপতি মিন্টু রঞ্জন দাশ, নিখিল দাশ, সাধারণ সম্পাদক রিপন কান্ত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী, দীলিপ কুমার বিশ্বাস, রিপন লাল রায়, সাংগঠনিক প্রতিনিধি পার্থ পাল, বোয়ালজুড় ইউনিয়নের মনোহরপুর শাখা কমিটির প্রধান উপদেষ্টা নেপাল বৈদ্য, বালাগঞ্জ সদর ইউনিয়নের সত্যপুর শাখার সভাপতি সজীব সূত্রধর, সাধারণ সম্পাদক অম্রিকা বিশ্বাস, বালাগঞ্জ শহর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহন চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক মুন্না বণিক, অর্থ সম্পাদক রাজীব আচার্য্য, ইলাশপুর দক্ষিণ আঞ্চলিক শাখার আহ্বয়াক হরিপদ চক্রবর্তী, ইলাশপুর উত্তর আঞ্চলিক শাখার আহ্বায়ক বিশ্ব দাশ, মনোহর পুর শাখা কমিটির অর্থ সম্পাদক অনিক সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক গণেশ সূত্রধর, গালিমপুর গ্রাম শাখার সভাপতি ষিমুল দাশ, সাধারণ সম্পাদক মিটন চক্রবর্তী,
মাকড়সী গ্রাম শাখার সহ আপ্যায়ন সম্পাদক রাজন ধর। বালাগঞ্জ সনাতন সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য মহিতোষ চক্রবর্তী, দয়াল রায়, বিধান রায়, রাশবিহারী দাশ, সোমিত্র রায়, নয়ন দাশ, সুমন সূত্রধর, সুরঞ্জন রায়, জয় অধীকারী, পিনাক পাল প্রমূখ।









