দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ করোনাভাইরাসে আক্রান্ত

টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৩:০৯:০৫,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ৩৫২ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষ পৈত্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সিলেট জেলা পুলিশ লাইন হাসপাতাল ল্যাবে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জতন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ১৯ তারিখ (রবিবার) করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দেন স্নেহাশীষ পৈত্য। সোমবার তার করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।’ এদিকে তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হলেও তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।









