এতিমদের পাশে সোলেমান ট্রাস্ট
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:১৯:০১,অপরাহ্ন ২৬ জুলাই ২০২০ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
সিরাজ নগর ফাজিল মাদ্রাসায় ১০০ জন অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে পাঞ্জাবি এবং ছাত্রীদের কে বোরকা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে কারি কামরুল ইসলামের উপস্থাপনায় সংকিপ্ত এক আলোচনা সভা ও দুয়া মাহফিল অনূস্টিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সভাপতি পীরে তরিকত আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠান’র অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ট্রাস্টের বাংলাদেশের প্রতিনিধি এ আর মারজান কাদেরী, সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, এইচ এম রাশেদ আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার সাবেক স্কুল বিষয়ক সম্পাদক রাসেল মোস্তফা,ও সিনিয়র সদস্য রেদওয়ান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য শেখ শিব্বির আহমেদ বলেন দান সদকা করা একটি মহৎ কাজ আল্লাহ পাক অনেক মানুষকে টাকা পয়সা দিয়েছেন কিন্তু সেই টাকা গুলো অনেকে সৎ পথে ব্যবহার করে না কেহ কেহ অবৈধ পন্থায় খরচ করছে কিন্তু এই মহামারীতে যে সোলেমান ট্রাস্ট শত এতিমদের মুখে যে হাসি ফুটিয়েছে আমি বিশ্বাস করি এই জরিয়ায় সোলেমান ট্রাস্ট ইউ কে কে আল্লাহ পাক উনেক উচ্চ মাকামে পৌছিয়ে দিবেন।
তিনি সোলেমান ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতাদেরকে ও সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে সব সময় থাকার প্রত্যেয় ব্যক্ত করেন।
বাংলাদেশ এর প্রতিনিধি এ আর মারজান কাদেরী তার বক্তব্য বলেন, সোলেমান ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এই কভিড ১৯ এ আমাদের এই তৃতীয় প্রজেক্ট, মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে এই মহামারী ও বন্যার মাজে সামনে ঈদ উল আযহা এর পূর্বেই যে আমরা শত এতিম ছাত্র/ছাত্রীদের কে সামান্য হলে ও ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি। আমার ফুফাত ভাই উক্ত ট্রাস্টের প্রতিস্টতা জনাব সামছুদ্দোহা চৌধুরী ও বদরুদ্দোজা চৌধুরী তাদের অক্লান্ত পরিশ্রমে ২০১৯সালে এই ট্রাস্ট টি প্রতিষ্ঠা করেন। প্রতিস্টালগ্ন থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তার’ই ধারাবাহিকতায় বাংলাদেশের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে ও এই কার্যক্রম অব্যাহত রাখার চেস্টা করবো। পরিশেষে সভাপতি সাহেবের মোনাজাতের মাধ্যমে অনূস্টান টি সম্পন্ন হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য ফারহান আহমেদ, বোরহান আহমেদ,ইয়াকুব আহমেদ, আবিদ রেজা কাদেরী, সাইদ আহমেদ প্রমুখ।









