সিলেটে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী মিনহাজ গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৫৬,অপরাহ্ন ২৬ জুলাই ২০২০ | সংবাদটি ৩২৩ বার পঠিতসিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিনহাজকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সে কোতোয়ালি থানাধীন শেখঘাট এলাকার আমিরুল ইসলামের ছেলে। এসময় র্যাব তার কাছ থেকে ২টি বেদশী রিভলবার, ১৩ রাউন্ড গুলি, ১৭০ পিস ইয়াবা, ২শত গ্রাম গাঁজা ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করলে শনিবার (২৫ জুলাই) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শুক্রবার (২৪ জুলাই) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (গণমাধ্যম) জানান, গ্রেফতারকৃত মিনহাজের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।









