logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সিলেট

ঈদুল আজহা উপলক্ষে এসএমপির বিশেষ নির্দেশনা

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ৮:২০:০২,অপরাহ্ন ২৬ জুলাই ২০২০ | সংবাদটি ২৯০ বার পঠিত

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরীর বাসিন্দাদের জন্য ১৬টি নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর (এসএমপি)। একই সঙ্গে নগরের সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোর্তিময় সরকার (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নগরবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে পুলিশ।

পুলিশের নির্দেশনার মধ্যে রয়েছে- ব্যাংক, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা গ্রহণ করা, প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে ব্যাংক কর্তৃক স্থাপিত বুথে জাল টাকা শনাক্তকরণ মেশিন দ্বারা টাকা পরীক্ষা করার অনুরোধ করা, পশুর হাটে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্টদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, মাস্ক ছাড়া কোনো ক্রেতা বা বিক্রেতাকে পশুর হাটে প্রবেশ করতে না দেওয়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্টসহ যেকোনো অসুস্থতা নিয়ে কাউকে পশুর হাটে প্রবেশ করতে না দেওয়া এবং শিশু ও বৃদ্ধদের হাটে না যাওয়া। এছাড়া জনসমাগম আছে এমন রাস্তা দিয়ে রাতের বেলা চলাচলের চেষ্টা করার নির্দেশনা দিয়েছে পুলিশ।

নির্দেশনায় বলা হয়, রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন এবং মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে, প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়া যাবে। ট্যাক্সি বা অটোরিকশা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম, ঠিকানা লিখে রাখার পাশাপাশি প্রয়োজনে উক্ত রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম, ঠিকানা নিকটজনের নম্বরে এসএমএস করে রাখতে হবে। সীমিত সংখ্যক ক্রেতাকে হাটের ভেতর প্রবেশের সুযোগ দিয়ে অবশিষ্টদের বাইরে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে। অস্থায়ী পশুর হাট নির্ধারিত সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, কোনোক্রমেই হাটের সীমানা সম্প্রসারণ করা যাবে না। হাটের নির্ধারিত এলাকার বাইরে গরু রাখা যাবে না এবং রাস্তার উপর গরু ও গরুর ট্রাক রেখে যানজট সৃষ্টি করা যাবে না। এক হাটের গরু জোর করে অন্য হাটে নেওয়া যাবে না এবং পশুবাহী গাড়ি/ট্রাক পরিবহনে বাধা প্রদান করা যাবে না। গরুবাহী/পশুবাহী গাড়ির সামনে ব্যানারে হাটের নাম বড় ও স্পষ্ট করে লিখতে হবে।

আরও বলা হয়েছে, প্রতিটি পশুর হাটে আলাদা পোশাকে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রয়োজনে হাটের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনোভাবে হাসিলের টাকা বেশি নেওয়া যাবে না এবং প্রতিটি পশুর হাটে নির্দিষ্ট হাসিলের হার সর্বসাধারণের অবগতির জন্য বড় ব্যানারে প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে। হাট ইজারাদাররা কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন সম্পর্কে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ রাখতে হবে। পশুর হাটে প্রবেশের পূর্বে ও বের হওয়ার সময় তরল সাবান বা সাধারণ সাবান এবং পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা ও জীবাণুনাশক চেম্বার স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। হাটে একটি পশুর সারি থেকে অন্য সারির দূরত্ব অন্ততপক্ষে ১৫ ফুট রাখতে হবে। মূল্য প্রদান, হাটে প্রবেশ ও বের হওয়ার সময় কমপক্ষে দুই হাত দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে বা গোল বৃত্ত তৈরি করতে হবে। ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। পর্যাপ্ত পানি, ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। কোথাও জলাবদ্ধতা তৈরি করা যাবে না এবং পশুর হাটের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা/কর্মচারী ও হাট কমিটির সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধিসমূহ সার্বক্ষণিক মাইকের মাধ্যমে প্রচার করার জন্য নির্দেশনায় অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

প্রয়োজনে পুলিশ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৬, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)- ০১৭১৩-৩৭৪৫০৭, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)- ০১৭৬৯-৬৯১৩২৬, ডিসি (উত্তর)- ০১৭১৩-৩৭৪৫০৯, ডিসি (দক্ষিণ)- ০১৭১৩-৩৭৪৫১০, ডিসি (ট্রাফিক)- ০১৭১৩-৩৭৪৫১১, ওসি কোতোয়ালি-০১৭১৩৩৭৪৫১৭, ওসি জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২, ওসি বিমানবন্দর- ০১৭১৩৩৭৪৫২১, ওসি দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮, ওসি শাহপরান (রহ:)- ০১৭১৩৩৭৪৩১০, ওসি মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯, পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘন্টা খোলা)- ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮, ট্রাফিক কন্ট্রোল রুম- ০৮২১-৭১৮০২৮, ০১৯৬৬-৬০৬৬৩৬ বা জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মহানগর পুলিশ।

সিলেট এর আরও খবর
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!

সর্বশেষ সংবাদ

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top